Logo
Logo
×

নগর জুড়ে

চোরাই মিশুকসহ যুবক গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০৩:১৬ পিএম

চোরাই মিশুকসহ যুবক গ্রেফতার
Swapno


ফতুল্লায় চোরাইকৃত মিশুকসহ সাদ্দাম (২৮) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাদ্দাম ফতুল্লা মডেল থানার কায়েমপুরস্থ পিয়ার আলীর ভাড়াটিয়া মৃত শাহজাহানের পুত্র।

 

 

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ফতুল্লা মডেল থানার চানমারী আর্মি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতিতে পালিয়ে যেতে সক্ষম হয় অজ্ঞাতনামা আরো ২-৩ জন।

 

 

এ সময় পুলিশ গ্রেফতারকৃতের নিকট থেকে ব্যাটারী চালিত একটি মিশুক উদ্ধার করে। পুলিশ জানায়, একটি চোরাই মিশুক বিক্রি হচ্ছ এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে চানমারী।

 

 

আমি মার্কেটস্থ লেবু মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে চোরাই মিশুক সহ সাদ্দাম কে গ্রেফতার করে। এ সময় পালিয়ে যেতে সক্ষম হয় অজ্ঞাতনামা আরো ২-৩জন। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

 

 

গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবদে গ্রেফতারকৃত সাদ্দাম স্বীকার করে যে সে চোরাই মিশুক ও অটোরিক্সা সংঘবদ্ধ চক্রে সাথে জড়িত।

 

 

সে নিজে চোরাই মিশুক-অটোরিক্সা ক্রয়- বিক্রয় করে থাকে। চোরাই অটোরিক্সা কেনা বেচার সাথে জড়িত পলাতক অপর সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছ বলে তিনি জানান।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন