Logo
Logo
×

নগর জুড়ে

চাষাঢ়ায় ছিনতাইকারীর হাতে গার্মেন্টস শ্রমিক খুন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৮:৫৪ পিএম

চাষাঢ়ায় ছিনতাইকারীর হাতে গার্মেন্টস শ্রমিক খুন
Swapno

 

নারায়ণগঞ্জের এক পোশাক কারখানার শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে। শহরের চাষাঢ়া এলাকায় শনিবার (২৯ অক্টোবর) বিকাল নগরীর চাষাঢ়া এলাকায় মহিলা কলেজের পাশে রেল লাইনে এ মৃতদেহ পরে থাকতে দেখা যায়। নিহত যুবকের নাম জয়নুর রহমান জনি (২০)।

 

 

সে ফতুল্লার একটি শিল্প কারখানার শ্রমিক। সকালে মৃতদেহ সড়কে পরে থাকতে দেখে এক যুবক জাতীয় সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানান। পরে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। চাষাড়ায় রেলস্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান বলেন, ‘চাষাড়া রেললাইনে সরকারি মহিলা কলেজের সামনে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

 

 

তার কাঁধে একটি ব্যাগ ছিল, পরে তল্লাশি চালিয়ে ফতুল্লা বিসিক শিল্পনগরীর ফেইম অ্যাপারেলস লিমিটেডের জুনিয়র কিউআই পদ উল্লেখ করা পরিচয়পত্র পাই। পরিচয়পত্রে জরুরি নম্বরে ফোন করে কথা হয় নিহতের ভাই হাবিবুর রহমান হাবিবের সঙ্গে।

 

 

তিনি জানান, শুক্রবার রাত ৭টায় নারায়ণগঞ্জ ফতুল্লা বিসিকের উদ্দেশে কুষ্টিয়া থেকে বাসে উঠেছিলেন জনি।’ পুলিশের ধারণা, শুক্রবার দিনগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে চাষাড়ায় বাস থেকে নেমে সরকারি মহিলা কলেজের সামনে যানবাহনের অপেক্ষাকালে ছিনতাইকারীদের কবলে পড়ে নিহত হন জনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন