Logo
Logo
×

নগর জুড়ে

চাষাঢ়ায় রাত ১১টার পর ইউএনও’র অভিযান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ০৫:৪১ পিএম

চাষাঢ়ায় রাত ১১টার পর ইউএনও’র অভিযান
Swapno



চাষাঢ়া বালুর মাঠ এলাকায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও রিফাত ফেরদৌসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব এই এলাকাতে যে সকল ফাস্টফুড, রেস্টুরেন্ট, চায়ের দোকান, কনফেকশনারীর দোকান সহ যে সকল স্ট্রিট ফুডের দোকান রয়েছে সব গুলো বন্ধ করেন এবং প্রত্যেককে রাত ৯ টার দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

 

 

৩১ অক্টোবর সোমবার রাত ১১ ঘটিকায় ইউএনও রিফাত ফেরদৌস এর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম এ অভিযানে অংশগ্রহণ করে।

 

 

এসময় ইউএনও রিফাত ফেরদৌস জানান, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা রাত ৯ টার পর কোন দোকানপাট খোলা থাকবে না। আমরা সেই নির্দেশনা অনুযায়ী আজকে এই অভিযান পরিচালনা করছি। যতদিন এ নির্দেশনার পরিবর্তন না আসবে; আমাদের এই অভিযান চলমান থাকবে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন