Logo
Logo
×

নগর জুড়ে

চাষাড়ায় বিদ্যুতের খুটিতে শর্ট সার্কিট আগুন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ০৯:০৫ পিএম

চাষাড়ায় বিদ্যুতের খুটিতে শর্ট সার্কিট আগুন
Swapno


শহরের চাষাড়া সুগন্ধা বেকারীর সামনে বৈদ্যুতিক খুটিতে তারের ঝোপে সর্ট সার্কিট ফায়ার হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল ৩ টায় এই অগ্নিকান্ড ঘটনা ঘটে। এ সময়, ঘটনাস্থলে চায়ের দোকানের ৩ ড্রাম পানি ও সুগন্ধার ফায়ারের অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নির্বাপণ করেন।

 

 

ঘটনাস্থলে তাৎক্ষণিক নারায়ণগঞ্জ মণ্ডলপাড়ার ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। প্রত্যক্ষদর্শী জানান, আমরা প্রায় এমন দৃশ্য দেখতে পাই। এখানে বৈদ্যুতিক ডবল লাইন ও জেনারেটর সংযোগ প্রায় এমন ঘটনা ঘটে।

 

 

তবে এই সর্ট সার্কিটের ফলে ইন্টারনেটসহ ডিশ ক্যাবলের লাইন ও তারের ক্ষতি হয়। যার ফলে বিভিন্ন অফিসিয়াল ও কার্যক্রমের সাময়িক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর ফলে প্রায় ভোগান্তি হয় সর্ব সাধারণের।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন