Logo
Logo
×

নগর জুড়ে

মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় দুই ক্লিনিকে লক্ষাধিক টাকা জরিমানা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২, ০৮:৩০ পিএম

মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় দুই ক্লিনিকে লক্ষাধিক টাকা জরিমানা
Swapno



নগরীতে দুই ক্লিনিকে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ। বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে আমলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করা হয়।

 

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, ক্যাবের প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

 

 

মো. সেলিমুজ্জামান জানান, শহরের চাষাঢ়ার আমলাপাড়ায় মিতু ক্লিনিকের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় পৃথক ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে নবজাতক হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন