Logo
Logo
×

নগর জুড়ে

বন্দরে পার্ক পরিদর্শন শেষে বৃক্ষরোপণ করলেন মেয়র আইভী’র

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২, ০৮:৩৮ পিএম

বন্দরে পার্ক পরিদর্শন শেষে বৃক্ষরোপণ করলেন মেয়র আইভী’র
Swapno

 

বন্দরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯নং ওয়ার্ড সিটি পার্ক পরিদর্শন ও বৃক্ষরোপণ করেছেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। বুধবার বিকেলে বন্দর থানাধীন মদনগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন নির্মাণাধীন এ পার্ক প্রকল্পের সার্বিক অগ্রগতি পরিদর্শন করেন মেয়র।

 

 

নির্মিত এ পার্কের ঠিকাদারী প্রতিষ্ঠান আসিফ এন্টারপ্রাইজ এর তত্বাবধানে প্রায় ৩কোটি ৬৯ লক্ষ টাকা ব্যয়ে ৬ একর জমিতে নির্মিত হচ্ছে। যার তত্বাবধানে থাকবে ওরা এগারো জন নামের একটি সংগঠন। 

 

 

মেয়র আইভী পার্ক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোকলেছুর রহমান চৌধুরী, সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর, নুরে আলম, মো. সাগর, মো. হানিফ, মো. রফিক, মো. ইসমাইল, রিয়াজ আহমেদ, মো. আসলাম, মোরশেদ, সায়েল প্রমুখ।
 

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন