বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রতিবাদ মিছিল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ১০:০২ পিএম
বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন নাসিক ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে আব্দুল রহিম ও প্রতিক ঘোষাল (পল) এর নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল করা হয়। গতকাল (১০ডিসেম্বর) বিকেল ৪টায় নাসিক ১৫নং ওয়ার্ড টানবাজার এলাকা থেকে এ প্রতিবাদ মিছিলটি বের হয়ে ২নং রেল গেটস্থ মহানগর আওয়ামীলীগের প্রতিবাদ মিছিলে যোগদান করেন।
পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চাষাঢ়া প্রেস ক্লাবের সামনে এসে সমাপ্ত করে। নাসিক ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল রহিম ও প্রতিক ঘোষাল (পল) এর নেতৃত্বে প্রতিবাদ মিছিলে আরও উপস্থিত ছিলেন, গাজী আব্দুল রশিদ, শাহাবুদ্দিন মাষ্টার, আনোয়ার হোসেন আনু, তোফাজ্জল হোসেন, দেবাশিষ ঘোষাল পাপ্পু, সাগর দেব নাথ, মাসুদ রানা, প্রবীর সরকার, মিনার, নাছির উদ্দিন সহ প্রমুখ।
এস.এ/জেসি


