Logo
Logo
×

নগর জুড়ে

আইভীর নেতৃত্বে জামিরহোসেন রনিসহ জেলা স্বেচ্ছাসেবকলীগের শ্রদ্ধা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০৭:৩৮ পিএম

আইভীর নেতৃত্বে জামিরহোসেন রনিসহ জেলা স্বেচ্ছাসেবকলীগের শ্রদ্ধা
Swapno

 

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়নগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা সেলিনা হায়াৎ আইভী। সাথে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ভিপি জামির হোসেন রনি’র নেতৃত্বে জেলার স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

গত শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় ২নং রেল গেটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আদিনাথ বসু, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি.এম.আরাফাত।

 

আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিউল বাশার বাবু, জুয়েল খান, সুমন প্রধান, নুর হোসেন সহ স্বেচ্ছাসেবক লীগের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।  

এস.এ/জেসি

 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন