প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আলোচনা সভা ও দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০৮:৪৯ পিএম
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা শাখার কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সভাপতি এ এম এম একরামুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো.সাদ্দাম হোসেন কাওছার।
উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল হাসান লিংকন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ সাধারণ সম্পাদক ইঞ্জি: আব্দুল খালেক, জয়নাল আবেদীন গরিবুল্লাহ্, সহ সাংগঠনিক সম্পাদক মো.সাইফুদ্দিন, মো. ইউসুফ শেখ, দপ্তর সম্পাদক মোঃ সানি দেওয়ান, প্রকাশনা সম্পাদক মো.মিলন হোসেন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ সরদার, ছাত্র ও ক্রীড়া সম্পাদক গোলাম মোস্তফা নিরব।
সহ- প্রচার সম্পাদক আশরাফ হোসেন টাইগার, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মান্নান মুন্না, কার্যকরী সদস্য শেখ আব্দুর রহমান, মো.শাহ আলম, নাসির উদ্দিন নান্নু, মো. দেলোয়ার হোসেন, আব্দুল করিম, আব্দুল মালেক, মো.সাঈদ, মো.সুলতান আহম্মেদ হাওলাদার, মেহেদী হাসান শাকিল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফতুল্লা থানার সদস্য সচিব আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক মো.মাহবুবুর রহমান, মো. শামীম চৌধুরী সহ ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগর কমিটির নেতৃবৃন্দ।
এস.এ/জেসি


