Logo
Logo
×

নগর জুড়ে

শ্যামল বিশ্বাসের পিতার মৃত্যুতে পূজা পরিষদের শ্রদ্ধা নিবেদন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ০৮:০৫ পিএম

শ্যামল বিশ্বাসের পিতার মৃত্যুতে পূজা পরিষদের শ্রদ্ধা নিবেদন
Swapno

 

বন্দর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাসের পিতা সুধাংশু চন্দ্র বিশ্বাস পরলোকগমন করেছেন। শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৮টায় ৯০ বছর বয়সে বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে পরলোকগমন করেন তিনি। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন। শ্যামল বিশ্বাসের পিতার মৃত্যুর খবর শুনে তাৎক্ষনিক সেখানে ছুটে যান নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের নেতৃত্বে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদিপ কুমার দাসের নেতৃত্বে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

 

সেখানে তারা স্বর্গবাসী সুধাংশু চন্দ্র বিশ্বাসের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সমাপ্ত পরিবারকে শান্তনা দেন ও অন্তেষ্টিক্রিয়া উপস্থিত থাকেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল, সিদ্ধিরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ  অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন রুদ্র, বন্দর পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর দাস, বন্দর পূজা  পরিষদের যুগ্ম সম্পাদক ভোলানাথ বিজয়।

 

বন্দর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস, নারায়ণ বর্মন, জেলা যুব ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক ভজন দাস, যুব পরিষদের সভাপতি জিতু দাস, পূজা পরিষদ নেতা অভিরাজ সেন সজল, কৃষ্ণ আচার্য্য, ১৪ নং ওয়ার্ড পূজা পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাহা, সাধারণ সম্পাদক অমর ঘোষ, মুসাপুর ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি দিলিপ দাস, সাধারণ সম্পাদক বিক্রম দাস, রিপন সাস, গৌতম সাহা বিভিন্ন মন্দিরের কর্মকর্তা ও ঢাকেশ্বরী মন্দিরের কর্মকর্তাবৃন্দ।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন