Logo
Logo
×

নগর জুড়ে

নিম্নমানের হেলমেটে ঝুঁকিতে বাইকযাত্রীরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৮:৪৫ পিএম

নিম্নমানের হেলমেটে ঝুঁকিতে বাইকযাত্রীরা
Swapno



# নিম্নমানের হেলমেট গুলো অবশ্যই অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ : টিআই করিম

 

নারায়ণগঞ্জ মোটরসাইকেলে যাত্রী পরিবহনের শুরুটা রাইড শেয়ারিং অ্যাপ দিয়ে। তবে ধীরে ধীরে নিয়মের বাইরে গিয়ে এখন মুখে মুখে দরদাম করেও যাত্রী উঠছেন বাইকে এমন চিত্র দেখা যায় চাষাড়া রেলওয়ে মসজিদের ও রাইফেল ক্লাব চাষাড়া শহীদ মিনারের সামনে।

 

 

নিম্নমানের এই হেলমেটগুলো ২০০/২৫০ টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। এ ধরনের হেলমেটে এখন সর্বত্র। এই হেলমেটের ফিতাগুলো থাকে ঢিলেঢালা, কিছু কিছু হেলমেটে সেই ফিতা আটকানোর ক্লিপও নেই। বেশিরভাগ হেলমেটই যাত্রীদের মাথায় ঠিক ভাবে বসে না। যার জন্য বাইক দুর্ঘটনা বা এক্সিডেন্ট হলে মূত্যর সংখা অনেক বেড়ে যায়।

 

 


মোটরসাইকেলে যাত্রা করতে হলে চালক ও যাত্রীদের মাথায় হেলমেট বাধ্যতামূলক। কারোর হেলমেট না থাকলে তিন মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে। জেল ও জরিমানা ঠেকাতে যাত্রীদের জন্য যে হেলমেট ব্যবহার করা হয় তা সাধারণত সাইকেলের হেলমেট, দ্রুতগতির যানে এই হেলমেট কোনোভাবেই কার্যকর নয়।

 

 

যেকোনও দুর্ঘটনা ঘটলে মানহীন পাতলা এই হেলমেট কোনোভাবেই সুরক্ষা দেবে না জেনেও কেবল জরিমানা ঠেকাতে এই হেলমেট ব্যবহার করা হচ্ছে। নারায়ণগঞ্জ সহ দেশে প্রতিদিনই বাড়ছে মোটরবাইক যাত্রী সংখ্যা। যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে যাবার জন্য অনেকেই বেঁছে নেন এই বাহন। তবে যাত্রীদের সুরক্ষার বিষয়ে রাইডারদের কোনও বিশেষ ভাবনা নেই, যাত্রীরাও ঝুঁকি মাথায় নিয়ে সেই হেলমেটই পরছেন।

 

 


মোটরযান আইন অনুযায়ী, মোটরসাইকেলে যাত্রী থাকলে চালকসহ দুজনকেই হেলমেট পরতে হবে। মূলত দুর্ঘটনা থেকে রক্ষা পেতে এই হেলমেট পরায় বাধ্যবাধকতা থাকলেও তা হয়ে দাঁড়িয়েছে ‘নিয়মরক্ষার’ এ নিয়ে কড়াকড়ি আরোপের পর মোটরবাইক রাইডারদের অতিরিক্ত হেলমেট বহন করতে দেখা যায়। তবে প্রশ্ন উঠেছে এই হেলমেটের মান নিয়ে ?

 

 


চাষাড়া রেলওয়ে মসজিদের সামনে নিম্নমানের হেলমেট বিষয়ে কথা হলে বাইকার ফরহাত বলেন, আমরা বিভিন্ন পরিস্থিতির চাপে যাত্রীদের সুরক্ষার বিষয়টি নিয়ে ভাবতে পারি না। ভালো হেলমেট থাকলে চুরি হবার সম্ভাবনা থাকে। প্রলাস্টিকের হেলমেট কম দামে কেনা যায়।

 

 

কিছু যাত্রী সুরক্ষিত হেলমেট ব্যবহার করতে চান না জানিয়ে তিনি বলেন, অনেক যাত্রী বড় হেলমেট পরতে চায় না। হাতে নিয়ে বসে থাকে এবং এর জন্য মামলাও খেয়েছি। অনেকে আবার বলে এই হেলমেট পরলে গরম লাগে। তাই এই হালকা হেলমেট ব্যবহার করি।

 

 


যাত্রীদের ব্যবহৃত মানহীন হেলমেটের বিষয়ে ট্রাফিক এডমিন টিআই করিম বলেন, আমরা সব সময় বাইকারদের সচেতন করি যাতে নামে মাত্র হেলমেট না পরে কাজের হেরমেট পরেন। যেটাতে আপনারা মাথা সুরক্ষা প্রদান করে ।

 

 

কিন্তু তারা মামলার হাত থেকে বাঁচার জন্য সাধারণ হেলমেট ব্যবহার করে যার মূল্য মাত্র ২০০/২৫০ টাকা হবে। যেটা তার কোন কাজেই আসছে না। নিম্নমানের হেলমেট গুলো অবশ্যই অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন