Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জে পৌষের বৃষ্টি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০৭:১৬ পিএম

নারায়ণগঞ্জে পৌষের বৃষ্টি
Swapno

 

দীর্ঘ শীতের রাত শেষে সকালের শুরু। মেঘে ঢাকা নারায়ণগঞ্জের আকাশ। রাতে খনিকের জন্য বৃষ্টি ভিজিয়ে দিয়েছে এ নগরকে। শীত আসার পর এবার এর আগে কোনো বৃষ্টি হয়নি। বৃষ্টি না থাকায় রাজধানীর পথঘাট ছিল ধুলোয় ধূসরিত। এক পশলা বৃষ্টির কারণে ধুলো থেকে কিছুটা মুক্তি মিলেছে নগরবাসীর। তবে, এতেও যেনো ভোগান্তি। নগরীর বিভিন্ন স্থানে জমে জমে গেছে কাদা। সকাল ৭/৮টার পর বৃষ্টি না থাকলেও নারায়ণগঞ্জের আকাশে মেঘের আনাগোনা রয়েছে। বেলা ১১টা গড়ালেও দেখা মিলছে না রোদের।

 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন