‘অটোর ব্যবসা করলে সাংবাদিকতা ছেড়ে দিন’
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০৯:৪৯ পিএম
সাংবাদিক পত্রিকা বের করবে, পত্রিকায় নিউজ পাঠাবে, গণমাধ্যমের কর্মী হিসেবে কাজ করবে। কিন্তু এখন কিছু সাংবাদিকের তথ্য পাওয়া যাচ্ছে, যে অটোরিকশার ব্যবসা করে। যদি অটোরিকশার ব্যবসায়ই করতে হয়, তাহলে সাংবাদিকতা ছেলে দিন। নয়তো বা মূল ধারায় চলে আসুন। বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবাষির্কীতে অংশ নিয়ে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে এই কথা বলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম। এ সময় তিনি অটোরিকশার ব্যবসার সাথে যুক্ত সাংবাদিকদের ধিক্কার জানিয়েছেন।
এ সময় সাংবাদিকদের সমালোচনা করে মাহবুবুর রহমান মাসুম বলেন, আজকে টেম্পু গাড়ির স্ট্যান্ডে সেখানে সাংবাদিকরা নাকি গাড়ি পরিচালনা করে। প্রশাসক সুবিধা পেয়ে ও কিছু সাংবাদিক অপসাংবাদিকতা করে। সারা নারায়ণগঞ্জ জুড়ে এতো অটো গাড়ি চলবে সাংবাদিকতার নাম নিয়ে। আপনারা কেন ব্যবস্থা নেন না। ব্যবস্থা নিতে হবে। প্রশাসন, ট্রাফিক বিভাগ ও এসপি সাহেবকে বলবো- সাংবাদিক বলে কি ভয় পান নাকি?
এস.এ/জেসি


