Logo
Logo
×

নগর জুড়ে

সব আল্টিমেটাম ডিসি বরাবর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ০৬:৪০ পিএম

সব আল্টিমেটাম ডিসি বরাবর
Swapno

 

# হোন্ডা বাহিনী এবং মৌমিতাকে দমনে ডিসিকে আল্টিমেটাম

 

নারায়ণগঞ্জের সমসাময়িক বেশ কিছু সমস্যা নিয়ে বরাবরই নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে আল্টিমেটাম দেয়া হচ্ছে। শুধু আল্টিমেটামেই সীমাবদ্ধ নয় এর আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কর্মকান্ড নিয়ে মেয়র সিনিয়র সাংবাদিকগণ কঠোর সমালোচনা করেন। কারণ বেশকয়েকদিন আগে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের নাম পরিবর্তনের ঘটনা নিয়ে মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কঠোর ভাবে সমালোচিত হয়। পাশাপাশি নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের অপসারণের দাবি উঠে। এই ঘটনা নিরসন হওয়ার পর পরই নারায়ণগঞ্জের সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান মাসুম জেলা প্রশাসককে ব্যর্থ আখ্যায়িত করে ১৫ দিনের আল্টিমেটাম দেন।

 

কারণ মৌমিতাকে জেলা প্রশাসক ১৫দিনের মধ্যে অপসারণ করতে না পারলে রাজপথে নেমে মৌমিতাকে বন্ধ করে দেয়ার ঘোষণা দেন। সম্প্রতি নারায়ণগঞ্জের-৫ আসনের সাংসদ সেলিম ওসমান এক বক্তব্যে আগামী ১৫ দিনের মধ্যে নারায়ণগঞ্জের হোন্ডা বাহিনীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে আহবান করেন। নতুবা নারায়ণগঞ্জের ব্যবসা বাণিজ্য স্থগিত করে দিয়ে রাজপথে নামার ঘোষণা দেন।

 

সূত্রে জানা যায়, বিদায়ী বছরের শেষ দিকে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের নাম পরিবর্তনের পর থেকেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক নিয়ে সমালোচনার ঝড় উঠে। তবে সেই সমালোচনার ঝড় কিছুতেই থামছে না। নারায়ণগঞ্জের এক সংসদ এবং সিনিয়র সাংবাদিকদের ১৫ দিনের আল্টিমেটামের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। গতকালও চেম্বার কর্মাসের বার্ষিক সাধারণ সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান জেলা প্রশাসককে আল্টিমেটাম দেন। সেলিম ওসমান বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সাহেব আপনি এখানে প্রশাসনের হেড। নারায়ণগঞ্জে র‌্যাব আছে শিল্প পুলিশ আছে গোয়েন্দা সংস্থা আছে আপনি আগামী ১৫ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করেন। আর এই সমস্ত উশৃঙ্খল ছেলেরা কোথা থেকে মোটরসাইকেল পায় কার কার ফ্যক্টরিতে ঢুকে কে জুট নিয়ে দেয় দেখেন।

 

১৫ দিনের মধ্যে যদি না করেন নারায়ণগঞ্জে ব্যবসা বাণিজ্য স্থগিত করে দিবো। আমরা রাস্তায় নামতে জানি। ২০০০ সালে নেমে দেখিয়ে দিয়েছি। আমরা রাস্তাঘাট বন্ধ করে দিব। আমাদের নারায়ণগঞ্জের মানুষ এই কষ্টে থাকতে পারে না। এই বক্তব্যের পর আবারও নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে আল্টিমেটাম দেয়া হলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। এর আগেও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুমও একটি টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মৌমিতাকে নারায়ণগঞ্জ থেকে ১৫ দিনের মধ্যে সরিয়ে নেয়া না হলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে আল্টিমেটাম দিয়ে রাজপথে নামার ঘোষণা দেন।

 

সেখানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে মন্তব্য করে বলেন, জেলা প্রশাসক মৌমিতা পরিবহনকে বন্ধ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নারায়ণগঞ্জ ডিসি যখন নারায়ণগঞ্জে আসছেন তখন অনেক বড় গলায় বলেছে মেয়াদোত্তীর্ণ গাড়িগুলোকে স্টেডিয়ামে নিয়ে ডাম্পিংয়ে ফেলে দিবেন। স্টেডিয়ামের ডোবার মধ্যে নিয়ে অবৈধ গাড়ি গুলো ডুবিয়ে দিবেন বলেছেন ডিসি নিজে। আমার মনে হচ্ছে ধীরে ধীরে ডোবার পালা আপনারই হচ্ছে কিন্তু গাড়ি গুলো এখনো ডুবে নাই। আপনি ব্যর্থ হয়েছেন। এর আগে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের নাম পরিবর্তনের প্রতিবাদে নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের মেয়র এবং সিনিয়র সাংবাদিকগণ জেলা প্রশাসকের কঠোর সমালোচনা করেন।

 

আর এই মানববন্ধনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী তীব্র সমালোচনা করে বলেন, ডিসি সাহেবরা আসেন আমাদের জেলার সেবা করার জন্য। ডিসি সাহেবদের কাজ তো স্কুলের নাম চেঞ্জ করা নয়। ডিসি সাহেব এই স্কুলের ইতিহাস ঐতিহ্য কোন কিছু না জেনে কিভাবে এইরকম একজন বিজ্ঞ জেলা প্রশাসক যার সাথে আমার অত্যান্ত সুসম্পর্ক উনি নিজেও জানেন আমি এই স্কুলের স্টুডেন্ট শুধু আমিই না বাংলাদেশের আনাচে-কানাচে বহু লোকজন আছে, যারা এখনো প্রশাসনের অনেক স্তরে এই স্কুলের স্টুডেন্ট রয়েছে এরপরেও এমন কাজ করতে পারেন। তারপরও কিভাবে নাম পরিবর্তন করল জেলা প্রশাসক। আমি প্রচণ্ডবে তীব্রভাবে নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। আমি মনে দুঃখ নিয়ে বলতে চাই নারায়ণগঞ্জের প্রশাসন যা মন চায় তাই করে কেন এত বড় স্পর্ধা প্রশাসনের। তবে এই মানববন্ধনের পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক পূর্বের নাম বহাল রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

 

তবে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদের হোন্ডা বাহিনী দেয়া আল্টিমেটাম এবং নারায়ণগঞ্জের সিনিয়র সাংবাদিকের মৌমিতাকে বন্ধ করার আল্টিমেটাম কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, যেখানে প্রশাসন দুর্বল সেখানেই  আল্টিমেটাম জাতীয় কিছু উঠে আসে। এখানে অরাজকতা অশান্তি বা সন্ত্রাশী কর্মকান্ড চলে গতকাল সেলিম ওসমান এমপি বলেছেন ঠিকই কিন্তু ভাবির নাম মুখে নিতে তার লজ্জা করেছে তার লজ্জা করা উচিত নয়। আর যদি ওনি যাদেরকে ইঙ্গিত করে কথাগুলো বলেছেন তাদেরকে শাসন করার ক্ষমতা রাখে শাসন করে না কেন?  নারায়ণগঞ্জ প্রশাসন এখন নারায়ণগঞ্জে এমন একটা অবস্থায় এসে গেছে প্রশাসনের সমস্ত কাজের মধ্যে সমন্বয়হীনতা।  

 

যে কারণে এ সমস্ত চাঁদাবাজ যানবহন কর্তৃপক্ষ মৌমিতারা প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখায় এই কারণে প্রশাসনকে আল্টিমেটাম দিতে হয়। আমরা একটা সুন্দর নারায়ণগঞ্জ চাই আমরা এখানে কোন চাঁদাবাজীও থাকবে না সন্ত্রাশও থাকবে না গডফাদারদের দৌরাত্বও থাকবে না হকারমুক্ত সুন্দর একটি নগর চাই। নারায়ণগঞ্জ প্রশাসন মৌমিতাকে হটাতে পারে না এর চেয়ে ব্যর্থতার আর কি থাকতে পারে কাকে ভয় পায় প্রশাসন আর ভয় যদি পায় নারায়ণগঞ্জে কাজ করে লাভ কি আমার মনে হয় এইদিক থেকে প্রশাসনের পরিষ্কার করা উচিত। আমরা আল্টিমেটাম দিলাম বিভিন্ন পত্র-পত্রিকায় গণপরিবহন নিয়ে লেখা হচ্ছে আপনি টু শব্দ করেন না। পদক্ষেপ নেন না। পক্ষেও নেন না, বিপক্ষেও নেন না। তাহলে আপনি কি করতে চান। নারায়ণগঞ্জ একটা অরাজকতার নগরী থাকুক এটাই কি চান? তবে এই নগরী পরিচালনা করতে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে আমার মনে হয় এখানে সরকারের উচিত ঢিলেঢালা প্রশানকে এখান থেকে সরিয়ে নেয়া।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন