Logo
Logo
×

নগর জুড়ে

শীতার্তদের পাশে আজমেরী ওসমান দম্পতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৭:০৯ পিএম

শীতার্তদের পাশে আজমেরী ওসমান দম্পতি
Swapno

 

অসহায় মানুষগুলোকে কনকনে শীতের প্রকোপ থেকে রক্ষায় পাশে দাঁড়ালেন সাবেক সংসদ সদস্য (প্রয়াত) বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান। রোববার ভোরে স্ত্রী সাবরীনা ওসমান জয়াকে সাথে নিয়ে রাস্তার পাশের ভাসমান মানুষদেরকে কম্বল বিতরণ করেন তিনি।

 

 

শহরের চাষাঢ়া রেল স্টেশন, খানপুর, ২নং রেল গেটসহ বিভিন্ন সড়কের পাশে ঘুমিয়ে থাকা অসহায়দের ডেকে তদের হাতে কম্বল তুলে দেন তিনি। এছাড়াও গাড়ি থামিয়ে রাস্তায় থাকা বিভিন্ন প্রতিবন্ধি ও দুস্থ্যদের নগদ অর্থ প্রদান করেন আজমেরি ওসমান।

 

 

এ বিষয়ে আজমেরী ওসমান বলেন, এই প্রচণ্ড শীতে এরা শীত নিবারণের জন্য তেমন কোন গরম কাপড় পাচ্ছে না। তাই তাদের কষ্ট দূর করতে যতটুকু সম্ভব সহযোগিতার চেষ্টা করেছি। সমাজের সকল সামর্থ্য ও বিত্তবানরা তাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসলে তার কিছুটা হলেও লাগব হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন