Logo
Logo
×

নগর জুড়ে

১৫নং ওয়ার্ডে অসিত বরণের উদ্যোগে কম্বল বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ০৫:২০ পিএম

১৫নং ওয়ার্ডে অসিত বরণের উদ্যোগে কম্বল বিতরণ
Swapno



গতকাল  বিকাল ৪টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।

 

 

কম্বল বিতরণ অনুষ্ঠানে অসিত বরণ বিশ্বাস বলেন, প্রকৃতির নিয়মে প্রতিবছরই শীত আসে। স্বচ্ছল ব্যাক্তিদের নিকট শীত উপভোগের বিষয়। শীতকে কেন্দ্র করে তাদের নানা আয়োজন চলে। কিন্তু অসহায় দরিদ্র মানুষের কাছে শীত নিবারনের কোন উপায় থাকে না।

 

 

শিশু ও বয়স্করা শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়। আপনারা এ ব্যাপারে সচেতন থাকবেন। আমার সীমিত সাধ্যের মধ্যে আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন