নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডস্থ নবীগঞ্জ উত্তরপাড়া নিবাসী মরহুম মো.মনির হোসেনের ছোট ছেলে মো. শিপন হোসেনের ছোট ভাই মো. সবুজ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (২০ জানুয়ারী) শুক্রবার দুপুর তিনটার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি এক স্ত্রী, দুইটি কন্যা সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন । বাদ এশা বাগে জান্নাত নবীগঞ্জ কবরস্থান জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে নবীগঞ্জ কবরস্থানে সবুজ হোসেনের দাফন করা হয়। এন.এইচ/জেসি


