আটা-ময়দা মিল মালিক সমিতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ১২:৪৯ পিএম
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির ২০২৩-২০২৫ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বুধবার দুপুরে নিতাইগঞ্জ আব্বাস টাওয়ারের ৩য় তলায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ মনোনয়ন পত্র জমা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ আব্দুর রশীদ, নির্বাচন কমিশনার জিয়া উদ্দিন আহমেদ খান ও মো. আওলাদ হোসেন এর নিকট মনোনয়ন পত্র জমাদেন,সভাপতি পদে আলহাজ্ব মো. জসিম উদ্দিন মৃধা,সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্টু।
সহ-সাধারণ সম্পাদক মো. ইকবাল আলী, অর্থ বিষয়ক সম্পাদক মো. আব্দুর রব সিকদার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল কাদির, দপ্তর সম্পাদক মো. আব্দুর রহমান পাঠান, কার্যকরী সদস্য আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ও আলহাজ্ব মোহাম্মদ সোহাগসহ নয় সদস্য বিশিষ্ট্য কমিটি মনোনয়ন পত্র দাখিল করেন। এন.এইচ/জেসি


