আওয়ামী লীগ নেত্রী মাহমুদা মালার মা সালমা বেগম আর নেই
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০৪:৩৭ পিএম
নারায়ণগঞ্জ শহরের চাষাড়া নিবাসী মরহুম নুরুল ইসলাম সাহেব এর স্ত্রী রত্নগর্ভা মা সালমা বেগম (৭২) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে বারোটায় সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রো-এ্যাকটিভ হাসপাতালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে মরহুমা সালমা বেগম ২ পুত্র ও ২ কন্যাসহ তিনজন নাতী ও নাতনী রেখে যান। মরহুমের বড় মেয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ আদালতের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মাহমুদা মালা।
গতকাল ২৭ জানুয়ারি ২০২৩ বাদ জুম্মা উত্তর চাষাড়া জামে মসজিদে নামাজের জানাজা শেষে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, যে মরহুমা সালমা বেগমের বড় পুত্র মোস্তফা সাইফুল ইসলাম সিদ্দিরগঞ্জে সানার পাড় কলেজের অধ্যাপক, ২য় পুত্র মর্তুজা শরিফুল ইসলাম অতিরিক্ত কর কমিশনার এবং কনিষ্ঠ কন্যা ড. রওনক জাহান সরকারি তোলারাম কলেজ এর সহযোগী অধ্যাপক। এন.এইচ/জেসি


