Logo
Logo
×

নগর জুড়ে

১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের রহিম সভাপতি ও পল সাধারণ সম্পাদক

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০৯:১৩ পিএম

১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের রহিম সভাপতি ও পল সাধারণ সম্পাদক
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের আওতাধীন ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি আব্দুল রহিম ও সাধারণ সম্পাদক প্রতীক ঘোষাল (পল)। গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় নগরীর বোয়ালীখাল এলাকায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ১৪ ও ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলণ অনুষ্ঠিত।

 

এসময় ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা। সম্মেলনের সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড.হান্নান আহমেদ দুলাল। ত্রি-বার্ষিকী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব, জি.এম আরমান সহ মহানগর ও অত্র ওয়ার্ডের আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

 

এসময় ত্রি-বার্ষিকী সম্মেলনে আগামী ৩বছরের জন্য নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের আওতাধীন নাসিক ১৫নং ওয়ার্ডে আব্দুল রহিম সভাপতি ও প্রতীক ঘোষাল (পল)’কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন। 

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন