Logo
Logo
×

নগর জুড়ে

গ্যাসের দাবিতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র তিতাস গ্যাস অফিস ঘেরাও আজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১১:৪৩ এএম

গ্যাসের দাবিতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র তিতাস গ্যাস অফিস ঘেরাও আজ
Swapno



নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তথা শহীদনগর, সৈয়দপুর, নলুয়াপাড়, তামাকপট্টি, নিতাইগঞ্জ, পাইকপাড়া, ভূইয়াপাড়া, নরপাড়া, জল্লারপাড়, মন্ডলপাড়া, টানবাজার, পালপাড়া, আমলপাড়া, ১নং বাবুরাইল, ২নং বাবুরাইল, দেওভোগ, বাশিপুর, নাগবাড়ী, আদর্শ নগর, বেপারীপাড়া, নন্দীপাড়া, ভূঁইয়ারবাগ, গলাচিপা, কলেজ রোড, মাসদাইর। 

 

 

আমলাপাড়া, খানপুর, তল্লা, হাজীগঞ্জ, গাবতলী, ডন চেম্বার, মিশনপাড়া সহ অধিকাংশ এলাকার বাসা বাড়ীতে গত প্রায় ১৫ দিন যাবৎ তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। দিনে তো দূরে থাক, গভীর রাতেও গ্যাস পাওয়া যাচ্ছে না।

 

 

গ্যাস সংকটের কারণে গভীর রাতে মা-বোনেরা রান্না করতে গিয়ে হিমসিম খাচ্ছে এবং অসুস্থ্য হয়ে পরছে। এই বিষয়ে প্রতিদিন স্থানীয় ও জাতীয় পত্র পত্রিকায় লেখালেখি হচ্ছে।

 

 

এই সংকট থেকে উত্তরন ও গ্যাস প্রাপ্তির দাবীতে আজ ৩১ জানুয়ারি ২৩ ইং তারিখ মঙ্গলবার সকাল সাড়ে ১০ ঘটিকায় “আমরা নারায়ণগঞ্জবাসী”র সংগঠনের পক্ষ থেকে চাষাড়া রাজুর মাঠে অবস্থিত তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচী পালিত হবে।

 

 

ভুক্তভোগী সম্মানিত নারায়ণঞ্জ বাসীকে শান্তিপূর্ণ অফিস ঘেরাও কর্মসূচীতে যোগদান করার বিনীত আহ্বান জানানো হচ্ছে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন