Logo
Logo
×

নগর জুড়ে

শহরের খানপুর উপকেন্দ্রে অগ্নিকাণ্ড

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৪ পিএম

শহরের খানপুর উপকেন্দ্রে অগ্নিকাণ্ড
Swapno

 

 

ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর খানপুর উপকেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩টায় শহরের খানপুরের ঈশাখান রোডে অবস্থিত উপকেন্দ্রের প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পর থেকে নারায়ণগঞ্জ শহরসহ আশপাশের এলাকায় প্রায় ৮ ঘন্টা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। এতে নগরবাসী চরম ভোগান্তির শিকার হয়েছে।

 

বিকল্প ব্যবস্থা করতে হয়েছে হাসপাতালসহ জরুরী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গুলোকে। খানপুর উপকেন্দ্রের একাধিক ব্যক্তি জানান, অগ্নিকাণ্ডে প্লান্ডের ১০টি ফিডার পুড়ে যায়। এরপর থেকে নারায়ণগঞ্জ শহরসহ আশপাশের এলাকায় প্রায় ৮ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল না। বেলা সাড়ে এগারটার দিকে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ আনতে থাকে। তবে এ ব্যাপারে উপকেন্দ্র সংশ্লিষ্ট কেউ কথা বলতে রাজি হয়নি।

 

স্থানীয়রা জানান, বিদ্যুৎ না থাকায় সকাল থেকে পানির সমস্যা হচ্ছে। বহুতল ভবনে লিফট বন্ধ থাকায় পায়ে হেটে উঠতে হচ্ছে ভবনে বসবাসরতদের। নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসাপাতালের তত্বাবধায়ক আবুল বাশার জানান, বিদ্যুৎ না থাকায় জেনারেটর চলেছে। এরপর অন্য একটি গ্রেড থেকে বিদ্যুতের লাইন সংযোগ করা হয়েছে।

এস.এ/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন