Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের লিফলেট বিতরণ 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৮ পিএম

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের লিফলেট বিতরণ 
Swapno

 

বিএনপির নেতা-কর্মীদের মুক্তি, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি ঢাকা বিভাগীয় বিক্ষোভ সমাবেশকে সফল করতে লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল। গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডি.আই.টি এলাকা থেকে এ লিফলেট বিতরণ শুরু করে নিতাইগঞ্জের মোড় হয়ে ২নং রেল গেট এসে শেষ করেন।

 

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহবায়ক এস.এম আসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় লিফলেট বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু সহ মহানগর শ্রমিক দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন