নীট কনসার্ন গার্মেন্টের পাশে অজ্ঞাত লাশ উদ্ধার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৯ পিএম
অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে চৌধুরীবাড়ি নীট কনসার্ন গার্মেন্টের পাশে মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তাৎক্ষণিক পুলিশ লাশটি উদ্ধার করে। তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার নবাগত ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা।
পুলিশ জানায়, নিহতের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয় নি। পরিচয় জানার পিবিআই’র মাধ্যমে চেষ্টা করা হচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানার নবাগত ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে জানতে পেরেছি। নিহত ব্যাক্তি মানসিক ভারসাম্যহীন। স্বাভাবিক ভাবেই মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানার জন্য আমরা গণমাধ্যমের সহযোগীতা কামনা করি।
এস.এ/জেসি


