জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিকদের চার দফা দাবিতে মানববন্ধন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৭ পিএম
নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন বলেন, সকল নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ায় নির্মাণ শ্রমিকগণ বেকার হয়ে পরেছে। তাই আমরা এই মানববন্ধন করতে বাধ্য হয়েছি। রাজউকের কর্মকর্তারা দুর্নীতি করে সম্পদের পাহাড় বানাইতাছে আর আমরা কাজের অভাবে না খেয়ে দিন কাটাচ্ছি।
রাজউকের পিওনের ৮ তলা বাড়ি আমরা না খেয়ে মরি। হাজার, হাজার শ্রমিক এখন বেকার ও অভুক্ত পরিবার গুলি অসহায় হয়ে পরেছে। রাজউক এর নতুন নিয়মের কারণে গত পাচ মাসে নতুন কোন ভবন অনুমোদন হয় নাই তাই হাজার হাজার নির্মাণ শ্রমিক বেকার ও অভুক্ত রয়েছে।
তার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়নের। আমাদের দাবীগুলো হলেন, ১। নির্মাণ সামগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে আনতে হবে ২। ড্যাপ সংশোধন করে বহুতল ভবনের অনুমোদন দিতে হবে ৩। বন্ধ হওয়া ভবনগুলি চালু করার ব্যবস্থা করতে হবে
৪। দুর্নীতিগ্রস্ত রাজউক কর্মকর্তাদের অভিযান বাণিজ্য বন্ধ করতে হবে। এসময় আব্দুল মতিন আরো বলেন, আপনারা জানেন বর্তমানে নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে তাই ব্যক্তিগত পর্যায়ে সকল নির্মাণ কাজ বন্ধের উপক্রম হয়েছে এবং প্রায় অর্ধেক নির্মাণ কাজ বন্ধ হয়ে গিয়েছে।
গত ২৩ শে আগষ্ট রাজউক প্রস্তাবিত কতৃক ড্যাপ সরকার অনুমোদন দিয়েছেন। নারায়ণগঞ্জ পূর্ববর্তী নিয়মে যেখানে ১০ তলা ভবনের অনুমোদন পাওয়া যেত নতুন ড্যাপ এর নিয়ম অনুযায়ী বর্তমানে ৩/৪ তলা ভবনের অনুমোদন পাওয়া যায়। এই কারণে গত পাঁচ মাসে জমির মালিকগণ নতুন নিয়মে কোন ভবনের অনুমোদন নেয় নাই। যার ফলে নতুন ভবনের নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে।
যেই ভবনের কাজ গুলি চলমান ছিল রাজউকের ভাংচুর অভিযান চলার কারণে সেই ভবনগুলিরকাজ বন্ধ হয়ে গেছে। এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহজাহান মীর, সহ সভাপতি আমানুল হুদা।
সাধারণ সম্পাদক রমজান মোল্লা ,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক মো. বশির, দপ্তর সম্পাদক কালাম মীর, সহ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মো. মাসুদসহ প্রমুখ। এন.হুসেইন/জেসি


