Logo
Logo
×

নগর জুড়ে

সড়কে বেড়েই চলেছে বেপরোয়া যানের গতি

Icon

আবু সুফিয়ান

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫১ পিএম

সড়কে বেড়েই চলেছে বেপরোয়া যানের গতি
Swapno


# ঝুঁকি নিয়ে পারাপারে বাড়ছে দুর্ঘটনা

 

ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক ব্যস্ত সড়কের একটি। প্রতিনিয়ত এই ব্যস্ত সড়কে বেড়েই চলেছে বেপরোয়া যানের বেপরোয়া গতি। যার কারনে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন পথচারীসহ সাধারন মানুষ। এতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। শুধু ঢাকা-মুন্সিগঞ্জ সড়কই নয় নারায়নগঞ্জের সব সড়কের অবস্থা একই রকম।

 

 

যানবাহনের বেপরোয়া গতির কারনে পঞ্চবটী মোড় থেকে নারায়ণগঞ্জের চাষাঢ়া মোড় সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। পঞ্চবটী মোড়ে পথচারী মো. জুলকার নাইন বলেন, দিন দিন যানবাহন চালকদের বেপরোয়া আচরনে বাড়ছে দুর্ঘটনা। কয়েকদিন পরপর শোনা যায় দুর্ঘটনার খবর। ট্রাকের সাথে সাথে ব্যাটারি চালিত অটো রিকসাগুলো দিন দিন আরো বেপরোয়া হচ্ছে।

 

 

তিনি আরোও বলেন, চাষাঢ়া যাবার জন্য পঞ্চবটী মোড়ে দাঁড়িয়ে আছি প্রায় বিশ মিনিটের মতো। এখনো রাস্তা পার হতে পারছি না। এই মোড়ের আরেক পথচারী মো. জয়নাল মিয়া বলেন, বর্তমান সব থেকে বেশি বেপরোয়া ব্যাটারি চালিত অটো রিকসা। এই অটোগুলোর কারনে প্রতিদিন বিভিন্ন জায়গায় ঘটছে দুর্ঘটনা। কোন কোন জায়গায় আবার ঘটে গুরুতর দুর্ঘটনা। এতে প্রাণহানিও হয়ে থাকে।

 

 

ফতুল্লার শাসনগাঁও এলাকার বাসিন্দা মো. মনির জানান, ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের অটো চালকরা দিন দিন বেশি বেপরোয়া হচ্ছে। তাদের বেপরোয়া আচরনে মানুষের জীবনের ক্ষতি হচ্ছে। মনির জানান, “ গত কয়েকদিন আগে বেপরোয়া এক ব্যাটারি চালিত অটো রিকসার ধাক্কায় এক বৃদ্ধা গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে ”। শেষে তিনি বলেন, বেপরোয়া যানবাহনের কারনে এভাবে আর কত মানুষের প্রাণ সড়কে ঝড়বে।


 

পঞ্চবটী মোড়ের দৃশ্য দেখে মনে হয় ট্রাফিক পুলিশের কোন সিগনালের তোয়াক্কা করে না গাড়ি চাল করা। যার যেমন ইচ্ছা তেমন ভাবে গাড়ি চালাচ্ছেন। এদিকে আবার একটু ফাঁক পেলে সেখানেই মাথা ঢুকিয়ে আগে পার হাবার চেষ্টা চালাতে ব্যস্ত ব্যাটারি চালিত অটো রিকসা চালকরা। যুগের চিন্তার সাথে কথা হয় অটো রিকসা চালক মো. রিয়াজের সাথে।

 

 

তিনি বলেন, “ কি করবো অটো ভাড়ায় চালাই। তারাতারি যাত্রী পৌছে দেয়ার জন্যই এমনটা করি। জ্যামে পরলে লম্বা সময় বসে থাকতে হয়। তাই একটু পারাপারি করে হলেও আগে যাবার চেষ্টা করি ”। তার এরূপ আচরনে যাত্রীদের জীবনের ঝুঁকি আছে। এ বিষয়ে জানতে চাইলে বলেন, “ যতটুকু পারি সাবধানে চালাই”।

 

 

রিয়াজের অটোর এক যাত্রী মো. আনোয়ার বলেন ভিন্ন কথা। তিনি বলেন, “ বেশি পারাপারি করলে আমাদের ক্ষতি হবার সম্ভাবনা থাকে। অটো চালকরা তো পারাপারি করে আগে যাবার জন্য। আগে যেতে পারে তাদের লাভ। তারা নতুন যাত্রী উঠাতে পারবেন। এজন্যই অটো চালকরা রাস্তায় সব সময় পারাপারি করে অটো চালান। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে”।

 

 

এই পরিস্থিতিতে নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কের দুর্ঘটনা রোধ করতে হলে স্বল্পগতির যানবাহন চলাচলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গুরুত্বপূর্ণ সড়কে স্পিড ক্যামেরা স্থাপন করতে হবে। সেই সাথে হাইওয়ে পুলিশের নজরদারি বাড়াতে হবে। এমনটাই মনে করছেন নারায়ণগঞ্জের সচেতন মহল। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন