Logo
Logo
×

নগর জুড়ে

“আমরা নারায়ণগঞ্জবাসী”র উদ্যোগে সুন্নতে খাৎনা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৯ পিএম

“আমরা নারায়ণগঞ্জবাসী”র উদ্যোগে সুন্নতে খাৎনা
Swapno



প্রতি বছরের ন্যায় পশ্চিম দেওভোগ নাগবাড়ি শেরে বাংলা একাডেমী স্কুল কক্ষে ১১ ফেব্রুয়ারি শনিবার ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের পক্ষ থেকে অস্বচ্ছল গরীব দুঃস্থ্য, অসহায়দের দুইজন হাজাম দিয়ে অর্ধশতাধিক বালকদের সকাল ৯টা হতে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বিনামূল্যে সুন্নতে খাৎনা করানো হয়।

 

 

উক্ত অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ নূর উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, কোষাধ্যক্ষ হাজী মোঃ রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মুস্তাকিম শিপলু, সদস্য তোফাজ্জল হোসেন, মির্জা মনিরুজ্জামান খোকন।

 

 

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শেরে বাংলা একাডেমীর সভাপতি আলহাজ¦ মো. সাখাওয়াত হোসেন বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, প্রধান শিক্ষক এম এ এম রহমত উল্লাহ্, এওয়াইএম হাসমত উল্লাহ্, এড. মাহবুবুর রহমান ইসমাইল, এড. জাকির হোসেন।

 

 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ নাসির উদ্দিন, মোঃ আরমান, আমান হোসেন সিয়াম, মো. আবুল কালাম, মো. আরফান, মো. সেলিম, আহসান আবিদ অর্নব, ইলমা হোসেন মুসকান, আহাদুল নেহা, সারা মনি প্রমুখ। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন