Logo
Logo
×

নগর জুড়ে

ভবন মালিকের গুলিতে ম্যানেজার নিহত, বাবা-ছেলের জামিন নামঞ্জুর

Icon

যুগের চিন্তা  রিপোর্ট

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৬ পিএম

ভবন মালিকের গুলিতে ম্যানেজার নিহত, বাবা-ছেলের জামিন নামঞ্জুর
Swapno



শহরের চাষাঢ়ায় ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁয় গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত ভবন মালিক ও তার ছেলের জামিন নামঞ্জুর করেছে আদালত। রোববার (১২ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এ আদেশ দেন।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। এর আগে, গত রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের চাষাঢ়ায় আঙ্গুরা প্লাজায় সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁয় প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন এক নারীসহ পাঁচজন।

 

 

এর মধ্যে রেস্তোরার ম্যানেজার কাজল ৬ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

 

 

পরে, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জিজ্ঞাসাবাদের জন্য ভবন মালিক আজহার তালুকদার ও ছেলে আরিফ তালুকদার মোহনের ৭ দিনের রিমান্ড চেয়ে পুলিশ আদালতে উঠালে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন