Logo
Logo
×

নগর জুড়ে

স্বর্গীয় শিলা রানী পোদ্দার-এর তিলার্দ্ধ শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৮ পিএম

স্বর্গীয় শিলা রানী পোদ্দার-এর তিলার্দ্ধ শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন
Swapno



না.গঞ্জ শহরের উত্তর চাষাড়া নিবাসী স্বর্গীয় বাবু রাখাল চন্দ্র পোদ্দার-এর সহধর্মিনী “স্বর্গীয় শিলা রানী পোদ্দার” গত ১৩ ই মাঘ ১৪২৯ বাংলা (২৯ জানুয়ারি ২০২৩ ইং) রোজ রোববার সকাল সাড়ে ৮টায় পরপারের সাধনোচিত স্বর্গ-ধামে গমন করেন।

 

 

তিনি তিন পুত্র গৌর চন্দ্র পোদ্দার, শিব শংকর পোদ্দার, বিবেকানন্দ পোদ্দার (বিবু); তিন কন্যা তাপসী পোদ্দার, মনা পোদ্দার, তৃপ্তি পোদ্দারসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

 

তাঁর আত্মার সদ্গতির কামনার্থে ২৯ শে মাঘ ১৪২৯ বাংলা (১৩ ফেব্রুয়ারি ২০২৩ ইং) রোজ সোমবার শহরের আমলাপাড়ার “শ্রীশ্রী লক্ষ্মী জনার্দন বালা জিউর আখড়া” প্রাঙ্গণে তিলার্দ্ধ শ্রাদ্ধানুষ্ঠান ক্রিয়া সু-সম্পন্ন হয়। তাঁর কন্যা ও পুত্রগণ সনাতন ধর্মের সকল রীতি নীতি পালন পূর্বক সকল ক্রিয়া সু-সম্পন্ন করেন।

 

 

উক্ত শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ্ নিজাম, কাউসার আহম্মেদ পলাশ, সাংগঠনিক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান লিটন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান নান্টু, জাহাঙ্গীর আহমেদ। 

 

 

বাংলাদেশ নীটিং ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, রাকিব, শাহীন আহমেদ, উপজেলা চেয়ারম্যান, কেরানীগঞ্জ; জাফর ইকবাল বাপ্পি, অনুপ সাহা, নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতি জোটের সভাপতি ধনঞ্জয় রায়সহ শহরের আশপাশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রার্থনায় অংশগ্রহণ করেন। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন