Logo
Logo
×

নগর জুড়ে

গঞ্জেআলী শাহ রোড গোর কমিটির উদ্যোগে দুঃস্থ শিশুদের সুন্নাতে খাৎনা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০১ পিএম

গঞ্জেআলী শাহ রোড গোর কমিটির উদ্যোগে দুঃস্থ শিশুদের সুন্নাতে খাৎনা
Swapno



শহরের গঞ্জেআলী শাহ রোড গোর কমিটির উদ্যোগে প্রতি বৎসরের ন্যায় এবারও শতাধিক অসহায় দুঃস্থ শিশুদের সুন্নাতে খাৎনা অনুষ্ঠিত হয়েছে। বিনামূল্যে ঔষধ, গেঞ্জি, লুঙ্গি টুপিসহ শুকনো খাবারেরও ব্যবস্থা করে দিয়েছেন এই অরাজনৈতিক সংগঠনটি।

 

 

গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত গোর কমিটির কার্যালয়ের সামনে সুন্নাতের খাৎতনার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই মহতী অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন গোর কমিটির সদস্যসহ এলাকার যুবকবৃন্দ।

 

 

সংগঠনের নেতারা জানান, ১৪ বৎসর ধরে এই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি প্রতি বৎসর ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকেন।

 

 

এছাড়া বাৎসরিক ওয়াজ মাহফিল, মসজিদ মাদ্রাসায় অনুদানসহ অসহায় পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা করে আসছেন তারা।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন