Logo
Logo
×

নগর জুড়ে

জিয়া হলে সাংস্কৃতিক চর্চার জায়গা করে দেয়ার আহ্বান চন্দন শীলের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৩ পিএম

জিয়া হলে সাংস্কৃতিক চর্চার জায়গা করে দেয়ার আহ্বান চন্দন শীলের
Swapno



নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, আমি প্রধান অতিথির কাছে অনুরোধ জানাচ্ছি টাউন হল (জিয়া হল) অনেকদিন ধরে পড়ে আছে। এটাকে অবিলম্বে একটি অডিটোরিয়াম করা হোক; সেখানে সকল কিছু করা হোক।

 

 

ফাইল চাপা পড়ে আছে; সেই ফাইলটা যেন গতিশীল হয় সেদিকে দৃষ্টি আকর্ষণ করছি। রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

 

 

তিনি বলেন, বাঙালি সংস্কৃতির বিকাশের জন্য বঙ্গবন্ধু শিল্প একাডেমি প্রতিষ্ঠা করেছিল৷ বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমরা সবকিছুতেই অনেক দূর এগিয়ে যেতে পারতাম। আজ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

 

 

আজকের এই শিল্পকলা একাডেমি এনে দিয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা এ কে এম শামীম ওসমান। তিনি এই জায়গার ব্যবস্থা করে দিয়েছেন।

 

 

তবে দুর্ভাগ্যজনক কথা হলো একটি সাংস্কৃতিক একাডেমি যথেষ্ট নয়। এসময় সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন