দাদা একেএম শামসুজ্জোহা স্মরণে আজমেরী ওসমানের উদ্যোগে মিলাদ ও দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৯ এএম
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর) বিশিষ্ট ভাষা সৈনিক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য প্রয়াত জননেতা এ.কে.এম শামসুজ্জোহা’র ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলহাজ্ব আজমেরী ওসমানের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
সোমবার ২০ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ শহরে দাদা মরহুম এ.কে.এম শামসুজ্জোহা ও দাদী ভাষা সৈনিক নাগিনা জোহা ও পিতা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মরহুম নাসিম ওসমানসহ পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করা হয়। এন.হুসেইন/জেসি


