ভাষা শহীদদের প্রতি মহানগর ছাত্রদলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৩ পিএম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদারের নেতৃত্বে মহানগর ছাত্রদলের শত শত নেতাকর্মী নিয়ে নগরীতে বিশাল র্যালি শেষে শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খানপুর হাসপাতাল রোড থেকে র্যালি নিয়ে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় সাগর ও রাহিদের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, সাংগঠনিক সম্পাদক মো.রাসেল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব মো.রাজু, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন রনি, মো.আশরাফুল, এ কে হিরা, বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলামিন, রোমান, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পায়েল, নারায়ণগঞ্জ কলেজ শাখা যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান তুহিন, মহিউদ্দিন, তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির হোসেন জিয়া, আতিকুজ্জামান অনু, আব্দুল্লাহ আল-মামুন, ফেরদাউস সহ বিভিন্ন ওয়ার্ড ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকসহ প্রমুখ।
এস.এ/জেসি


