মাতৃভাষা দিবসে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের শ্রদ্ধা নিবেদন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৭ এএম
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মমিনুর রহমান বাবু। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মমিনুর রহমান বাবুর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কামাল উদ্দিন জনি, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হামিদুর রহমান সুমন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দলের নেতা পলাশ, পাপ্পু, সোহেল, ফরাদ, খোকন প্রমুখ।
এস.এ/জেসি


