Logo
Logo
×

নগর জুড়ে

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন মহানগর বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১১ পিএম

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন মহানগর বিএনপি
Swapno

 

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহানগর বিএনপি'র আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নগর বিএনপি'র শত শত নেতাকর্মী নিয়ে নগরীতে বিশাল র‍্যালি শেষ করে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন।

 

গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় মিশনপাড়া হুঁশিয়ারি সমিতির সামনে থেকে র‍্যালি নিয়ে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি'র যুগ্ম আহবায়ক সরকার হুমায়ুন কবির, মনির হোসেন খান, সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মুজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, ফারুক হোসেন, শাহীন আহমেদ সহ সকল ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রমুখ।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন