ভাষা শহিদদের প্রতি জেলা যুবদলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩১ পিএম
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি নেতৃত্বে জেলা যুবদলের শত শত নেতাকর্মী নগরীতে বিশাল র্যালি করে শেষে চাষাড়া শহীদ মিনারে বেদিতে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন।
গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ফতুল্লা এলাকা থেকে বিশাল র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে যুবদলের নেতাকর্মীরা চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন।
এ সময় রনির নেতৃত্বে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর খালেক টিপু, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম স্বপন, আড়াহাজার পৌরসভার আহ্বায়ক সুজন, আড়াহাজার পৌরসভার আজিজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আরিফু জামান ইমন, যুবদলের সাবেক নেতা, হারুন অর রশিদ মিঠু, আমিনুল ইসলাম ইমন, ইসমাইল মামুন, ১নং যুবদলের সহ-সভাপতি শফিক সরকার, ওমর হোসেন, শফিক ভূইয়া, জসিম, মনির, কায়েস আহম্মেদ পল্লব, জুয়েল আরমানসহ প্রমুখ।
এস.এ/জেসি


