জেলা ট্রাক ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৮ পিএম
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা ট্রাক ট্যাংলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুর নেতৃত্বে নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ট্রাক ট্যাংলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃত্বের মাঝে মোশারফ হোসেন, আল মামুন, সাইফুল ইসলাম পলাশ, এনায়েত হোসেন, সাজ্জাদ হোসেন, শাহ জাহান খান, মুক্তার খন্দকার, সবুজ হোসেন, আওলাদ খন্দকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এস.এ/জেসি


