ভাষা আন্দোলন মানে মাথা নত না করা : শফিক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৩ পিএম
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ প্রার্থী শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে সকল ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় শ্রদ্ধা শেষে স্বেচ্ছাসেকলীগ সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম জানান, পৃথিবীর ইতিহাসে আমাদের দেশের মানুষ ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে। যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। সালাম, রফিক, জব্বারের মত অনেক ব্যক্তির সাহসিকতার ফল বাংলা ভাষা। তাই এই বাংলা ভাষার যথাযথ মর্যাদা আমাদের ধরে রাখতে হবে। ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে মাথা নত না করে নিজেদের অধিকার কিভাবে আদায় করতে হয়। তিনি বাংলা দেশের সকল স্তরে ভাষার সঠিক ব্যবহারের দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ এলাকার ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা রায়হান, মিলন, রিয়াদ, জসিম, জয়, জিহাদ।
এস.এ/জেসি


