৭ দফা দাবী বাস্তবায়নের দাবীতে নগরীতে মশাল মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৩ পিএম
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ণ, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দ্রুত বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন ও জাতিগত সংখ্যালঘুদের উপর ধারাবাহিক নির্যাতন নিপীড়নের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নারায়নগঞ্জ জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে নগরীতে প্রতিবাদ ও মশাল মিছিল। ৭ দফা দাবী বাস্তবায়নের দাবীতে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী লিটন চন্দ্র পালের সভাপতিত্বে ও মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি এড. অঞ্জন দাসের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পুজা পরিষদের সভাপতি অরুন কুমার দাস, জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেসন, যুগ্ম সাধারণ সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী।
এস.এ/জেসি


