Logo
Logo
×

নগর জুড়ে

হুমায়ুন ও বাচ্চুর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৭ এএম

হুমায়ুন ও বাচ্চুর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ
Swapno

 

বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নের প্রতিবাদে এবং ১০ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত নারায়ণগঞ্জ জেলা বিএনপি‘র পদযাত্রা কর্মসূচিকে সফল করতে রূপগঞ্জ উপজেলা বিএনপি‘র সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ুন ও সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুর নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপি‘র শত শত নেতাকর্মী পদযাত্রায় অংশগ্রহণ করেন।

 

গতকাল (২৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় রূপগঞ্জ উপজেলা বিএনপি‘র নেতাকর্মীরা কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগ ও গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে খানপুর হাসপাতালের সমানে জেলা বিএনপির মূল মিছিলে অংশগ্রহণ করেন।

 

এ সময় হুমায়ুন ও বাচ্চুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, হাজী সেলিম, এড. হেলালউদ্দিন, এড. রেজাউল হক, হারুন মিজি, আ.মজিদ, আ. আজিজ মাষ্টার, আ. মতিন, বাকির হোসেন, মনির হোসেন প্রমুখ। 

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন