Logo
Logo
×

নগর জুড়ে

নাহিদ ও জিকুর নেতৃত্বে জেলা ছাত্রদলের বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৯ পিএম

নাহিদ ও জিকুর নেতৃত্বে জেলা ছাত্রদলের বিশাল শোডাউন
Swapno

 

বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নের প্রতিবাদে এবং ১০ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত নারায়ণগঞ্জ জেলা বিএনপি‘র পদযাত্রা কর্মসূচিকে সফল করতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ভূইয়া ও জুবায়ের আহম্মেদ জিকুর নেতৃত্বে জেলা ছাত্রদলের শত শত নেতাকর্মী পদযাত্রায় অংশগ্রহণ। গতকাল (২৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে খানপুর হাসপাতালের সামনে জেলা বিএনপির মূল মিছিলে অংশগ্রহণ করেন।

 

এ সময় নাহিদ ও জিকুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আতা ই রাব্বি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া ভূইঁয়া, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদিকা প্রিয়া ও রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ, ফতুল্লা থানাসহ জেলার সকল ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ। 

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন