Logo
Logo
×

নগর জুড়ে

প্রয়াত আওয়ামীলীগ নেতা মাসুম আহমেদে’র ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৮:০৯ পিএম

প্রয়াত আওয়ামীলীগ নেতা মাসুম আহমেদে’র ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া
Swapno

 

নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের কার্যকরী সদস্য প্রয়াত মাসুম আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার (৩ মার্চ) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড গোয়ারপাড়া এলাকায় প্রয়াত মাসুম আহমেদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে মিলাদ-দোয়া আয়োজন করা হয় এবং ১৪নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় খিচুড়ী বিতরণ করা হয়।

 

এসময় মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা, সহ-সভাপতি এড.হান্নান আহমেদ দুলাল, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস.এম পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী বাদল, সোলেমান সরকার, মাসুম আহমেদ স্মৃতি সংসদের সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক মিঠুন ঘোষ, গোয়ালপাড়া সমাজ কল্যান সংগঠনের সভাপতি ইসমাঈল হোসেন নয়ন, এনায়েত নগর ইউনিয়নের সাবেক মেম্বার জাকারিয়া জাকির, নাছির আহমেদ, নাজির আহমেদ, কামাল আহমেদ, সুমন গোপ, স্বপন গোপ, প্রয়াত মাসুম আহমেদ এর বড় ছেলে মৃদুল আহমেদ ও ছোট ছেলে আজমীর আহমেদ সহ এলাকার গণ্যমান্য বৃক্তিবর্গ।

 

উল্লেখ্য, গত ২০২২ সালের ৩ মার্চ বৃহস্পতিবার নাসিক ১৪নং ওয়ার্ড ডি.এন.রোড গোয়ালপাড়া এলাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি ২০২২ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে  ১৪নং ওয়ার্ডে ঠেলাগাড়ি মার্কা প্রতীক নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করেন।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন