Logo
Logo
×

নগর জুড়ে

‘আমরা খানপুরবাসী’র উদ্যোগে ১১০ পরিবারকে রোজার উপহার সামগ্রী বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ১২:০৬ পিএম

‘আমরা খানপুরবাসী’র উদ্যোগে ১১০ পরিবারকে রোজার উপহার সামগ্রী বিতরণ
Swapno


প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের গরীব দুঃখীদের মাঝে ‘আমরা খানপুরবাসী’র উদ্যোগে পবিত্র মাহে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

 

গতকাল শুক্রবার (২৪ মার্চ) বাদ জুম্মা নামাজের পরে নগরীর নগর খানপুর এলাকায় কংকা ভিলায় আমরা খানপুরবাসীর উদ্যোগে ১১০টি পরিবারে মাঝে চাউল, ডাল, তেল, পেয়াজ, আলু, ছোলা, চিনি, খেজুর, লবন ও মুড়ি বিতরণ করা হয়।

 

 

রিসুলী গ্রুপের চেয়ারম্যান মো.কাশেম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী নিজাম উদ্দিন এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আমার খানপুর বাসী সহ-সভাপতি মো.রিপন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো.খালেদ বিন নূর পারভেজ।

 

 

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ১১ নং ওয়ার্ড কাউন্সিলর অহিদুল ইসলাম চক্কু, খানপুর ব্রাঞ্চ রোড জামে মসজিদের সাধারণ সম্পাদক লোকমান আহমেদ। 

 

 

পোলস্টার ক্লাবের সভাপতি মো.আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সাইফুল হাসান রিয়েল, মো. মুকুল, নূর আলম, মো. মনির, এহসান, শামীম, শাকিল, রাহাত, রাজিব, সাইদ সহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন