Logo
Logo
×

নগর জুড়ে

ডা. বিরু`র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ০৮:২১ পিএম

ডা. বিরু`র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
Swapno


জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী (বিরু)’র উদ্যোগে এবং মনোয়ারা চৌধুরী ফাউন্ডেশনের সার্বিক আয়োজনে সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (৩১ মার্চ) শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তাররা হাজারো রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন ও তাদের মাঝে ঔষধ বিতরণ করেন।

 

 

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচারণা চালানোর অংশ হিসেবে ডাঃ বিরু জনসাধারণের মাঝে লিফল্যাট বিতরণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করেন। এসময় উক্ত কর্মসূচিতে উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহমেদ মঞ্জু, যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রুবায়েত হোসেন শান্ত, সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম, সাবেক আহবায়ক মাহাবুব আলম মিলন। 

 

 

উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহাবুবুর রহমান রবিন, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেওয়ান মোস্তাফিজুর রহমান ও দেওয়ান কামাল হোসেন, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক এফ.এইচ বাবু, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ ও আল আমিন। 

 

 

জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাকির হোসেন জাকু, মোগরাপাড়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিল, সনমান্দী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবু ছিদ্দিক, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাবিত, বারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন