Logo
Logo
×

নগর জুড়ে

ডিউটি পুলিশকে মুন্সিগঞ্জ যাবেন বলায় যুবককে মারধর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৯:৪২ পিএম

ডিউটি পুলিশকে মুন্সিগঞ্জ যাবেন বলায় যুবককে মারধর
Swapno

 

# এমন কোন তথ্য পাইনি : ওসি সদর

 

 

নগরীর বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সামনের রাস্তায় পুলিশের একটি দাঁড়িয়ে থাকা সিএনজির চালককে না বুঝে মুন্সিগঞ্জ যাবেন বলায় যুবকের উপরে খেপলেন পুলিশ সদস্য। পরে কথা কাটাকাটির একপর্যায়ে যুবকের উপরে হাত তুলেন পুলিশের এক সদস্য পরে যুবক চলে যেতে চাইলে তাকে নারায়ণগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়ার জন্য সিএনজিতে তুলে নেওয়ার ঘটনা ঘটে। গতকাল (১১ এপ্রিল) রাত সাড়ে ১০ টার সময় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সামনে এমনটা ঘটে।

 

এ বিষয়ে সাংবাদিক ইউনিয়নের সামনে ফুটপাতে বসে থাকা দোকানীরা বলছে, যুবকটি না বুঝে পুলিশের সিএনজি চালককে বলেছেন যাবেন নাকি মুন্সিগঞ্জ পরে পুলিশ বলে চোখে দেখস না আমি বসে আছি ছেলেটি বলছে আপনাকে দেখি নাই এটা বলাতে রাগ করে পুলিশ ছেলেটাকে মারধর করে ও অন্য পুলিশদের ফোন দিয়ে এনে তাকে আটক করে নিয়ে যায়। এবিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান মোল্লা যুগের চিন্তাকে বলেন, আমি এখন পর্যন্ত এমন কোন তথ্য পাইনি। আমি খোঁজ নিয়ে দেখি এমন কিছু হলে আপনাকে জানাবো।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন