Logo
Logo
×

নগর জুড়ে

“ভালো” সংগঠনের পক্ষে ইফতার বিতরণ করলেন প্যানেল মেয়র বাবু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ০৯:৪৩ পিএম

“ভালো” সংগঠনের পক্ষে ইফতার বিতরণ করলেন প্যানেল মেয়র বাবু
Swapno


আমেরিকান প্রবাসীদের এনজিও “ভালো” সংগঠনের পক্ষে সাত হাজার অসহায়দের মাঝে সাতদিনব্যাপী রান্না করা ইফতার বিতরণ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আব্দুল করিম বাবু। বৃহষ্পতিবার বিকেলে নগরীর ডালপট্টি এলাকায় এই ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

 

 

প্রতিদিন এক হাজার রোজদারকে সাতদিনব্যাপী সাত হাজার প্যাকেট ইফতার বিতরণ করা হবে। আব্দুল করিম বাবু বলেন, মানুষ মানুষের জন্য। মানুষের সেবা করাই আমাদের ধর্ম। তাই আমেরিকান ভিত্তিক এনজিও সংগঠন “ভালো” এর পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে সাত হাজার রোজদারকে সাতদিন ব্যাপী ইফতার বিতরণ করা হচ্ছে।

 

 

“ভালো” সংগঠনের পরিচালনাকারী শাহরিয়ার ও ডাক্তার শামীমের উদ্যোগে এই কার্যক্রম চালু করা হয়েছে। ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল সাতদিন কার্যক্রম চলবে। ঈদের পরে তাদের পক্ষ থেকে আরো সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন