Logo
Logo
×

নগর জুড়ে

রফিকুল ইসলাম জীবনকে ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থার অভিনন্দনও শুভেচ্ছা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০৮:২৫ পিএম

রফিকুল ইসলাম জীবনকে ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থার অভিনন্দনও শুভেচ্ছা
Swapno


ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা, প্রখ্যাত সাংবাদিক রফিকুল ইসলাম জীবন সর্বোচ্চ ভোট পেয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সিদ্দিকুর রহমান।

 

 

বিবৃতিতে তিনি বলেন, ইসদাইরের উন্নয়নে সাংবাদিক রফিকুল ইসলাম জীবন ভাইয়ের ভুমিকা অপরিসীম। সমাজের উন্নয়নে তিনি সর্বদা অগ্রণী ভুমিকা পালন করে থাকেন। মাদক, সন্ত্রাস, ভুমিদস্যু ও চাঁদাবাজ মুক্ত ইসদাইর গড়তে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অত্র ইসদাইর এলাকায় ভুমিদস্যু, সন্ত্রাস ও চাঁদাবাজসহ সকল অপরাধ চিরতরে নির্মূল হবে বলে আশাবাদ ব্যক্ত করছি। 

 

 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রফিকুল ইসলাম জীবন ভাইয়ের আগামীর পথচলা হোক আরো সুন্দর, হোক আরো গতিশীল। আমরা, সর্বদা তার সাফল্য কামনা করি। উল্লেখ্য, গত শুক্রবার (১৪ই এপ্রিল) নারায়ণগঞ্জ প্রেসক্লবের দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে দিপু-জীবন প্যানেল। 

 

 

এদিন বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহন চলে। ৬৯ জন স্থায়ী সদস্য ও ভোটারের মধ্যে ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে সর্বোচ্চ ৫০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন রফিকুল ইসলাম জীবন। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন