Logo
Logo
×

নগর জুড়ে

মো. ইউসুফ এর উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ১১:৩২ পিএম

মো. ইউসুফ এর উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
Swapno


৫ম বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল পুরস্কার বিতরণ এবং পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

 

গতকাল বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় পূর্ব ইসদাইর এলাকায় পূর্ব ইসদাইর শাহী জামে মসজিদের সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ এর নিজ উদ্যোগে ও সভাপতিত্বে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

 

এসময় প্রধান বক্তা হিসেবে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের সহধর্মিনী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল। 

 

 

ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিছির আলী। ঈদ সামগ্রী অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পূর্ব ইসদাইর যুব সংঘ। আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার আব্দুল আউয়াল, সাবেক মেম্বার আলী আকবর। 

 

 

পূর্ব ইসদাইর যুব সংঘের সভাপতি মনিরুল জামান, সাধারণ সম্পাদক মো.ফারুক শিমুল, সিনিয়র সহ-সভাপতি সাইফুল খান জিবু, পূর্ব ইসদাইর পঞ্চায়েত কমিটির কার্যকরী আবুল বাশার, সহ-সভাপতি হাজী রুহুল আমিন, আলম চাঁন, নজরুল ইসলাম, আলহাজ্ব কলিম উল্লাহ সহ প্রমুখ।  এন.হুসেইন রনী/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন