Logo
Logo
×

নগর জুড়ে

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০২:৩৬ পিএম

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
Swapno


পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ফতুল্লা ইউনিয়নে ৭,৮ও ৯নং ওয়ার্ড ও নাসিক ১১নং ওয়ার্ড তল্লা এলাকায় বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে ২০০ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গত শুক্রবার (২১এপ্রিল) বিকেল ৩টায় তল্লা এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড.নুরুল হুদা, জামাল হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল আজিজ, শামসুদ্দিন মাদবর সহ মুক্তিযোদ্ধা প্রজন্ম সন্তান কমান্ড।

 

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান বলেন, ফতুল্লা ইউনিয়নে ৭,৮ও ৯নং ওয়ার্ড ও নাসিক ১১নং ওয়ার্ড তল্লা এলাকায় মডেল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুর জামান মাসুদ এর নিজ অর্থায়নে নির্মিত হচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ।

 

 

বিশিষ্ট সমাজ সেবক মনির সরদারের সার্বিক তত্ত্বাবধায়নে এ ভবন দ্রুত নির্মাণ হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে এ ভবন পূণরায় নির্মিত হবে।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন