Logo
Logo
×

নগর জুড়ে

১৭ বছর পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ মে ২০২৩, ০২:১২ পিএম

১৭ বছর পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
Swapno

 

দীর্ঘ ১৭ বছর যাবৎ পলাতক ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৪ মে) ফতুল্লার হাজিগঞ্জ ঈশা  খাঁ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতর নাম সুমন (৪২)। সে হাজীগঞ্জ এলাকার বাসিন্দা।

 

জানা গেছে, ২০০৬ সালের আগষ্ট মাসে পঞ্চবটি এলাকায় হেরোইন ক্রয়-বিক্রয়ের সময় ফতুল্লা থানা পুলিশের কাছে গ্রেফতার হয় সুমন। পরবর্তীতে ফতুল্লা থানায় তার বিরূদ্ধে ১টি মাদক মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর আসামী সুমন জামিন নিয়ে পলাতক হয়। র্দীঘ ১৭ বছর যাবত সে দেশের বিভিন্ন স্থানে সু-কৌশলে পলাতক ছিল।

 

এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গত বছরের ২৫ জুলাই আসামী সুমনকে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাবতাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন